1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান ‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, অপারেশনের পর যুবতীর মৃত্যু রিকশা চালিয়ে সংসার চালানো রাহেলার যাত্রী হলেন বরিশালের বিসিসি প্রশাসক ও ইউএনও কালিহাতায় ৩০ বছর পরে জমি দখল পেলো প্রকৃত ভূমি মালিকরা  বাবুগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ চরফ্যাশনে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক  বরগুনায় আইনজীবীর বাসায় দিন-দুপুরে চুরি ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল প্রেমের টানে চীন থেকে সখীপুরে যুবক, ফিরিয়ে দিলো পরিবার

বাবুগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে ১৪ জন উপকারভোগীর মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৪ জন উপকারভোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।
বাবুগঞ্জের কৃতি সন্তান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ বেগম সেলিমা রহমানের উদ্যোগে প্রাপ্ত অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে তুলে দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে  এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খান, মো. রিয়াজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network