1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা, কোন পথে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল-সভাপতি মোবারক,সম্পাদক খলিলুর রহমান চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান ‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, অপারেশনের পর যুবতীর মৃত্যু

বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মো. কামাল সিকদার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, কামাল সিকদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কামাল সিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার কামাল সিকদার বরিশাল নগরের বিমানবন্দর থানার ক্ষুদ্রকাঠি এলাকার মো. মোক্তারের ছেলে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, কামাল সিকদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network