রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান
আপডেট সময় :
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (রাজগুরু) ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন মো. তোফাজ্জেল হোসেন খান। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। মো. তোফাজ্জেল হোসেন খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে বলে জানান তাঁর সমর্থকেরা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নং...
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (রাজগুরু) ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন মো. তোফাজ্জেল হোসেন খান। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।
মো. তোফাজ্জেল হোসেন খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে বলে জানান তাঁর সমর্থকেরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নং ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন তোফাজ্জেল হোসেন খান। প্রার্থী হওয়ার বিষয়ে মো. তোফাজ্জেল হোসেন খান বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সব মানুষের পাশে থেকে কাজ করতে চাই।