1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশ এখন ভাঙ্গা থেকে ভুরঘাটা সড়ক পর্যন্ত যেন আতঙ্কের আরেক নাম। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী ও চালক।

কোথাও বড় বড় গর্ত, কোথাও জমে থাকা বৃষ্টির পানি—সব মিলিয়ে মহাসড়কটি ধীরে ধীরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ অপ্রশস্ত সড়কে ক্রমশ প্রাণহানির সংখ্যা বাড়ছে। গত প্রায় ৬ মাসে অর্ধশত লোকের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়।গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। এতে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের অধিকাংশ অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না। ফলে ঝুঁকি নিয়েই যানবাহন চালাতে হচ্ছে চালকদের। ভুরঘাটা, পাথুরিয়ারপাড়, কর্ণপাড়া, ভাঙ্গাসেতু, তাঁতিবাড়ি, মোস্তফাপুর, ঘটকচর, সমাদ্দার, সানেরপাড়, রাজৈর, টেকেরহাট, দিকনগর, ছাগলছিড়া, বরইতলা ও বাবনাতলাসহ বিভিন্ন এলাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এই মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল বিভাগের ছয় জেলা ছাড়াওমাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের লাখো মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর সড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে সড়কের উন্নয়ন হয়নি বলে অভিযোগ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর সংস্কারের নামে বিপুল অর্থ ব্যয় হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে তা বেশি দিন টেকে না। সড়ক বিভাগ ইট, বালু ও সুরকি দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সাময়িকভাবে মেরামত করলেও বৃষ্টিতে আবার আগের অবস্থায় ফিরে যায়।দুর্ভোগের কথা জানিয়ে বাসযাত্রী আসলাম ফকির বলেন, এই সড়কে বাসে উঠলেই মাথাব্যথা শুরু হয়। একটু পরপর গর্ত। কবে যে এই দুর্ভোগ শেষ হবে, জানি না।

বেসরকারি বিমা প্রতিষ্ঠানের চাকরিজীবী আকন্দ সাব্বির বলেন, বরিশাল থেকে মাদারীপুর অংশে ঢুকলেই আতঙ্ক শুরু হয়। কখন দুর্ঘটনায় পড়ি, সেই ভয় থাকে। সময়মতো গন্তব্যেও পৌঁছানো যায় না।মাইক্রোবাসচালক জুয়েল রানা বলেন, রাস্তাটির অবস্থা খুব খারাপ। গাড়ি চালাতে ভয় লাগে। দ্রুত সংস্কার করা প্রয়োজন।পিকআপচালক সোবহান চৌকিদার বলেন, ভাঙ্গা থেকে ভুরঘাটা পর্যন্ত প্রায় সবখানেই বড় বড় গর্ত। এই রাস্তায় গাড়ি চালিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি।

চন্দ্রা পরিবহনের চালক লিমন বলেন, গর্তের কারণে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়। সড়কটি ভালোভাবে মেরামত করা হলে যাতায়াত অনেক সহজ হতো।মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে আমরা নিয়মিত কাজ করছি। রাস্তা সরু হওয়া এবং অবৈধ পরিবহনের কারণেও দুর্ঘটনা ঘটছে।

 

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী কে এম নকিবুল বারী বলেন, প্রাথমিক ভাবে নিজস্ব অর্থায়নে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ইট, বালু ও সুরকি দিয়ে মেরামতের কাজ চলছে।

টেকসই সংস্কারের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, বরাদ্দ অনুমোদন হলে সড়কের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি ভবিষ্যতে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। তা বাস্তবায়িত হলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network