উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায় চাঙ্গুরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে এনায়েত হোসেন তালুকদার(৫৫) এর সাথে জমিজমা নিয়ে একই বাড়ির চাচাত ভাইয়ের ছেলে মাসুম তালুকদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে এনায়েত হোসেন তালুকদার ও তার ছোট ভাইয়ের স্ত্রী মাহামুদা বেগম(৪৫),মেয়ে রুপ্তি খানম(১৬) এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ও তার নিজের মেয়ে আয়শা খানম(৩০)কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ চাচাত ভাই মৃত...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সুত্রে জানা যায় চাঙ্গুরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে এনায়েত হোসেন তালুকদার(৫৫) এর সাথে জমিজমা নিয়ে একই বাড়ির চাচাত ভাইয়ের ছেলে মাসুম তালুকদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরই প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে এনায়েত হোসেন তালুকদার ও তার ছোট ভাইয়ের স্ত্রী মাহামুদা বেগম(৪৫),মেয়ে রুপ্তি খানম(১৬) এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ও তার নিজের মেয়ে আয়শা খানম(৩০)কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ চাচাত ভাই মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে মাসুম তালুকদার(৩৫), আরিফ তালুকদার ও তার স্ত্রী জাহানারা বেগম।
আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত এনায়েত হোসেন তালুকদার জানান, চাঙ্গুরিয়া মৌজায় এসএ খতিয়ান-৪০৮, দাগ-৪৪৬ দাগ,মোট জমি ১ একর ৩২ শতাংশ।
এরমধ্যে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধীয় জমি নিয়ে ২৬ আগস্ট ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করি। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমার বসতবাড়ির ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করতে আসলে বাঁধা দিলে আমার স্ব-পরিবারের উপর পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। এতে অল্পের জন্যে প্রানে বেঁচে যাই আমরা।
এমনকি ডাকচিৎকার করলে আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং পরবর্তীতে এলাকা ছাড়া করার হুমকি দেয় ওই ভূমিদস্যু হামলাকারীরা। অভিযুক্তদের পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে প্রস্তুতি চলছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।