1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের খরচের তদন্ত চান ধর্মমন্ত্রী সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে পটুয়াখালীতে ৮ কেজির দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি বরিশাল-ঢাকা মহাসড়কে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬ উজিরপুরে জমি বিরোধে হামলা নারীসহ আহত-৪ বাবুগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি ৭ কোটি টাকা ব্যায়ে ধামুরা-শোলক ব্রীজের অ্যাপ্রোচ নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  কলাপাড়ায় দুই দিনে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়কের পাশেই খাদে পড়েছিল। আমার আসার আগেই স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কুমিল্লা দাউদকান্দি মহাসড়ক হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, কক্সবাজারে যাওয়ার সময় বরিশাল মেডিকেলের চারটি বাসের একটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহত ছাত্ররা জানিয়েছে, বাসটির অন্য কিছুর সঙ্গে সংঘর্ষ হয়নি। হয়তো বাসের ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল।

ওসি বলেন, ‘ঠিক কী কারণে বাসটি খাদে পড়েছে তা আমরা এখনো জানি না। তবে আহতদের মধ্যে যারা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘আহত ২৬ শিক্ষার্থীর মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারো মাথায় গুরুতর আঘাত লাগেনি।’

ঢামেক হাসপাতালে পাঠানো শিক্ষার্থীরা হলেন—ইমন মৃধা (২৩), আরিফ (২৩), শহিদুল ইসলাম (২৪), মালিয়া মেহুনাজ (২৫), মিরাজ (২৩), মোরসালিন ইসলাম (২২), সামিয়া (২২), তানহা (২৩) ও রাজর্ষি (২৩)।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অফিস সহকারী (শিক্ষার্থী প্রতিনিধি) মোহাম্মদ রনি বলেন, ‘গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ৪টি বাসে ৪৪ ব্যাচের ২৩৪ শিক্ষার্থী কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কলেজ অধ্যক্ষ আহতদের দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছেন। তবে অধিকাংশের কোনো গুরুতর বা মাথায় ইনজুরি নেই বলে শুনেছি।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network