1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের খরচের তদন্ত চান ধর্মমন্ত্রী সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে পটুয়াখালীতে ৮ কেজির দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি বরিশাল-ঢাকা মহাসড়কে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬ উজিরপুরে জমি বিরোধে হামলা নারীসহ আহত-৪ বাবুগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি ৭ কোটি টাকা ব্যায়ে ধামুরা-শোলক ব্রীজের অ্যাপ্রোচ নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরের বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মশা নিধনে ওষুধ ছিটানো হয়। বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানটির সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় সিটি করপোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল বাশার ও নির্বাহী প্রকৌশলী মো: মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো: জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো: ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেয়া ও মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, সোমবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬০ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়েছেন মোট সাত হাজার ৩৯৫ জন রোগী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network