নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে বিদুৎস্পৃষ্টে হয়ে মো. শাহজাহান বিশ্বাস নামে এক যুবদলের নেতার বাবা মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত মো. শাহজাহান বিশ্বাস (৬৫) ওই এলাকার বাসিন্দা ও উপজেলার শিকাপুর ইউনিয়ন যুবদল নেতা শিহাব বিশ্বাসের বাবা। স্থানীয়রা জানায়, পূর্ব জয়শ্রী গ্রামের বাসিন্দা নিজ বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে পাতা কাটার জন্য গাছে উঠলে ওই গাছের ওপরে বিদুৎ তার থাকায় তিনি বিদুৎস্পৃষ্টে আহত হন। পরে তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিদিন দেশের কোথাও না কোথাও বিদ্যুৎস্পর্শে মারা যাচ্ছে মানুষ।
শহরে বড় দুর্ঘটনা ছাড়া সারাদেশে প্রতিনিয়ত বিচ্ছিন্ন এক-দুইজন মৃত্যুর খবর গুরুত্বহীনভাবে সংবাদপত্রে ছাপা হয়। এই দুর্ঘটনার হার কি বা কত লোক মারা যায়, সে পরিসংখ্যান দেশের কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে কোনো কার্যকর পদক্ষেপ ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ চোখে পড়ে না।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইন উদ্দিন জানিয়েছেন, বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যুতে ক্ষতিপূরণের কোনো বিধান নেই। তবে বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে মানবিক দিক বিবেচনা করে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।