প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি-ইউএনও আলী সুজা
আপডেট সময় :
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি-ইউএনও আলী সুজা
উজিরপুর প্রতিনিধিঃ "প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যত জীবনের মজবুত ভিত্তি,আজকের বৃত্তি প্রাপ্ত অর্জনকারী কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাফল্যের প্রথম সিঁড়িতে পা রেখেছে। এই অর্জন প্রমাণ করেছ যে মেধা,অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমই ফলপ্রসূ, এটি কেবল শুরু,জীবনের পথ অনেক দীর্ঘ, সামনের দিনগুলোতে আরও বড় স্বপ্ন দেখতে হবে এবং তা পূরণে সততা ও একাগ্রতার সাথে এগিয়ে যেতে হবে, বড় বড় বিজ্ঞানী,সাহিত্যিক, ও দেশসেরা গুণীজন হওয়ার স্বপ্ন তোমাদেরই দেখতে হবে।শিক্ষক ও অভিভাবকদের অবদান এই সফলতার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, বাবা-মা ও অভিভাবকগণ ছায়ার মতো পাশে থেকে যুগিয়েছেন সাহস ও অনুপ্রেরণা। অভিভাবকরা শিশুদের শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের...
উজিরপুর প্রতিনিধিঃ “প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যত জীবনের মজবুত ভিত্তি,আজকের বৃত্তি প্রাপ্ত অর্জনকারী কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাফল্যের প্রথম সিঁড়িতে পা রেখেছে।
এই অর্জন প্রমাণ করেছ যে মেধা,অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমই ফলপ্রসূ, এটি কেবল শুরু,জীবনের পথ অনেক দীর্ঘ, সামনের দিনগুলোতে আরও বড় স্বপ্ন দেখতে হবে এবং তা পূরণে সততা ও একাগ্রতার সাথে এগিয়ে যেতে হবে, বড় বড় বিজ্ঞানী,সাহিত্যিক, ও দেশসেরা গুণীজন হওয়ার স্বপ্ন তোমাদেরই দেখতে হবে।শিক্ষক ও অভিভাবকদের অবদান এই সফলতার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, বাবা-মা ও অভিভাবকগণ ছায়ার মতো পাশে থেকে যুগিয়েছেন সাহস ও অনুপ্রেরণা।
অভিভাবকরা শিশুদের শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিক শিক্ষায় ও মানবিক গুণাবলীতে বলীয়ান করে তুলতে হবে।প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর।
আমাদের শিশুদের ঝরে পড়া রোধ করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের যুক্ত রাখতে হবে। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো শিক্ষাবান্ধব উদ্যোগে আমাদের পূর্ণ সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগী হতে হবে, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও অনুশাসন মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হতে হবে”উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এছাড়াও প্রধান অতিথি, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সঠিক তত্ত্বাবধানের ভূয়সী প্রশংসা করেন। ৯ সেপ্টেম্বর দুপুরে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে ও সহকারী মোঃ মাহফুজুর রহমান জাহিদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ সেরা উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হামিদা আক্তার,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, প্রধান শিক্ষিকা রহিমা পারভীন,উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন,উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও উজিরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা জামান সুমন বালী, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সিনিয়র সাংবাদিক সরদার সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় বৃত্তি প্রাপ্ত ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।