1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার দশমিনায় তেঁতুলিয়ার তীব্র স্রোতে হাজিরহাটে ভয়াবহ নদীভাঙন, বিলীন ২০ কবর ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক! সঙ্গীসহ গ্রেপ্তার ২, উদ্ধার ৮ পিস ইয়াবা কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর একটি ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি ছেলে ও অপরটি মেয়ে নবজাতকের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের ময়লার স্তুপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম।

জানা গেছে, রাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকার ময়লা সরানোর সময় দুই নবজাতকের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নারী রহিমা বেগম বলেন, ‘কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। কে বা কারা নবজাতকদের সেখানে ফেলে গেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বিষয়টি তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশ জানিয়েছে, নবজাতক দুটির পরিচয় ও মৃত্যুর কারণসহ তাদের মরদেহ ময়লার স্তুপে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network