বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ সবুজ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া এলাকার মুজাহার চৌকিদারের ছেলে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, আটক সবুজের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ সবুজ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে...
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ সবুজ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া এলাকার মুজাহার চৌকিদারের ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক সবুজের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ সবুজ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া চাঁদাবাজি, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এদিকে দক্ষিণ ভুতেরদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় চলমান সড়ক নির্মাণকাজে ব্যবহারের জন্য ফেলা বালু স্থানীয় কয়েকটি বসতবাড়ির চলাচলের রাস্তার পাশে রাখাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে সবুজসহ কয়েকজনের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন জড়িত থাকতে পারেন। তবে এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় থেকে সবুজ দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
তবে কোনো রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।