1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বরিশালে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দস্যুতা ও পুলিশের ওপর হামলা মামলার দুই আসামিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে বরিশালের মুলাদী থানা পুলিশ। মুলাদী পৌর এলাকা থেকে রুহুল আমিন ওরফে আমিন (৪৩) ও জাহিদ বেপারীকে (২৫) মঙ্গলবার (8 cncrgtmghv) রাতে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, দস্যুতাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

রুহুল আমিন ওরফে আমিন মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের মৃত মান্নান হাওলাদার ওরফে মনাই হাওলাদারের ছেলে এবং জাহিদ বেপারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুলাদী গ্রামের মৃত আব্দুর রহিম বেপারীর ছেলে।

বুধবার দুপুরে মুলাদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে থানার ওসি খন্দকার মো. সোহেল রানার নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রুহুল আমিন ও জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশী চালিয়ে দুইটি দেশীয় ধারালো অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ৪ হাজার ৭৭ টাকা এবং মাদক মাপার দুইটি ডিজিটাল পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত রুহুল আমিন এবং জাহিদ এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে মুলাদী থানায় আগে থেকেই দুটি মাদক মামলা, পুলিশের ওপর হামলা মামলা এবং একটি দস্যুতার মামলা রয়েছে।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক গুরুত্বর অপরাধের মামলা রয়েছে। মঙ্গলবার রাতের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে রাতেই অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network