1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পুলক চ্যাটার্জিকে সহকর্মী-স্বজনদের শেষ বিদায় - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন সাংবাদিক পুলক চ‌্যাটার্জীর লাশের সঙ্গে পাঁচটি চিরকুট, যা লেখা আছে পুলক চ্যাটার্জিকে সহকর্মী-স্বজনদের শেষ বিদায় লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পুলক চ্যাটার্জিকে সহকর্মী-স্বজনদের শেষ বিদায়

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর কাউনিয়া মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে সকাল ১১টার দিকে মরদেহ নেওয়া হয় বরিশাল প্রেসক্লাবে। সেখানে দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো দেখতে প্রেসক্লাবে জড়ো হন সাংবাদিকরা।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা পুলক চ্যাটার্জির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরীন।

জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জি ছিলেন সজ্জন মানুষ। প্রায় তিন বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরি হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বিলকিস আকতার জাহান শিরীন বলেন, ছাত্ররাজনীতির সময় থেকেই পুলক চ্যাটার্জিকে তিনি চেনেন। তিনি সৎ, নিষ্ঠাবান ও কর্মপরায়ণ সাংবাদিক ছিলেন। তাঁর ভেতরে এতটা চাপা কষ্ট ছিল, তা তাঁরা বুঝতে পারেননি।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের পেয়ারা রোডে দৈনিক সমকালের ব্যুরো কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মরদেহের সঙ্গে পাঁচটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব চিরকুটে পুলক তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। তাঁর শারীরিক অসুস্থতা ও চিকিৎসার বিষয়েও সেখানে লেখা রয়েছে।

পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক কন্যা রয়েছে। দুপুরে কাউনিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো একজন সাংবাদিকের দীর্ঘ কর্মময় জীবনের অধ্যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network