1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চাঁদপুরায় জমির বিরোধের জেরে ঘরে নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হানিফ পরিবহনে মিলল ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী আটক তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি বাউফলে মাদকবিরোধী অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট করাকে কেন্দ্র করে হামলা, আহত ১ নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন চাঁদপুরায় জমির বিরোধের জেরে ঘরে নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ চরফ্যাশন ও দুলারহাট থানায় পুলিশের অভিযান! ইয়াবা, গাঁজাসহ ১৩ জন গ্রেপ্তার অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চাঁদপুরায় জমির বিরোধের জেরে ঘরে নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
মোঃ সাদ্দাম হোসেন: বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্সিবাড়িতে পারিবারিক বিরোধের জেরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইব্রাহীম মুন্সি ও তার লোকজনের বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ রুস্তম মুন্সী, পিতা—কেরামত মুন্সী। তিনি চাঁদপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত মোঃ ইব্রাহীম মুন্সী, পিতা—কাঞ্চন মুন্সী, একই এলাকার বাসিন্দা।
রুস্তম মুন্সীর স্ত্রীর দাবি, তাদের সীমানার ভেতরে থাকা একটি মেহগনি গাছ থেকে ছোট দুটি গাছের ঠাল কাটাকে কেন্দ্র করে ইব্রাহীম মুন্সির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ যার যার বাড়িতে চলে যায়।
পরে তারা জানতে পারেন, তাদের বিরুদ্ধে বরিশাল সদর উপজেলার বন্দর থানায় একটি অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে রাতে পুলিশ তাদের বাড়িতে আসতে পারে—এমন খবর পেয়ে তারা ভয়ে ঘর থেকে বের হয়ে অন্যত্র চলে যান বলে দাবি করেন।
তাদের অভিযোগ, পুলিশ বাড়িতে এসে তাদের না পেয়ে চলে যাওয়ার পর ওই সুযোগে ইব্রাহীম মুন্সির লোকজন তাদের ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
রুস্তম মুন্সীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। স্থানীয়ভাবে সঠিক বিচার না পেলে তারা আইনগত সহায়তা নেওয়ার কথাও জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ ইব্রাহীম মুন্সীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network