1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন দায়িত্ব পেলেন শারমিন সুলতানা রাখী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন সাংবাদিক পুলক চ‌্যাটার্জীর লাশের সঙ্গে পাঁচটি চিরকুট, যা লেখা আছে পুলক চ্যাটার্জিকে সহকর্মী-স্বজনদের শেষ বিদায় লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন দায়িত্ব পেলেন শারমিন সুলতানা রাখী

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল প্রতিনিধি: জনাব মোসাঃ শারমিন সুলতানা রাখীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশে পদায়নের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

পুলিশ হেডকোয়ার্টার্সের ওই প্রজ্ঞাপন অনুযায়ী, মোসাঃ শারমিন সুলতানা রাখী—অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা থেকে বদলি হয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

শারমিন সুলতানা রাখীর বরিশাল মেট্রোপলিটন পুলিশে পদায়নের মধ্য দিয়ে নগর পুলিশের প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network