1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালের আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে সোমবার বিকেল ৩টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে একইদিন বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

আব্দুর রইচ সেরনিয়াবাত আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা শাখার সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী এলিনা জাহিন পুতুল জানান, সোমবার বিকেল ৩টার দিকে আগৈলঝাড়া থানার ওসি তাদের বাড়িতে এসে কথা বলার জন্য তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যান। পরে কোনো মামলা ছাড়াই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তার স্বামী দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলেও দাবি করেন তিনি। এরপরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার অসুস্থ স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network