1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সবজিতে স্বস্তি, মাছের দামে ভোগান্তি - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পায়রার ভাঙনে শেষকৃত্যের জায়গাটুকুও হারানোর শঙ্কা বরিশালে শত্রুতার আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ, জুতা মেরে কুশপুত্তলিকা দাহ আইফোন নয়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দামে আগুন, রাজনৈতিক দলগুলোর তোপের মুখে সরকার দেশ ব্যাপী নৃত্য প্রতিযোগিতায় সেরা নৃত্য চ্যাম্পিয়ন স্বর্ণপদক ‘২৬ পেয়েছে কাউখালীর রিক কুন্ডু পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বরিশালে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ কাঠালিয়ায় এক শিক্ষককে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে সবজিতে স্বস্তি, মাছের দামে ভোগান্তি

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কাঁচাবাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারে স্বস্তি মিলছে না সাধারণ ক্রেতাদের। তবে কিছু কিছু সবজির দামও ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজার ও পোর্ট রোড মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে থেকে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পটল গত সপ্তাহের দামে ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১১০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, চিচিঙ্গা ৬০ থেকে ৭০, ধুন্দল ৮০, ঝিঙা ১০০, করলা ৭০ থেকে ৮০, বেগুন ৮০ থেকে ১০০, বরবটি ১০০, লাউ ৫০ থেকে ৬০ এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ এবং কচুর লতি ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজারের দুলাল বানিজ্যালয়ের আমিনুল ইসলাম শুভ বলেন, ‘বর্তমানে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তাই দাম আগের মতোই আছে। সবজির সরবরাহ কমে গেলেই দাম বৃদ্ধি পায়। তবে এখন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কিছুটা বাড়বে।’ এদিকে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারে দেখা গেছে, নদীর মাছের সরবরাহ না থাকায় চাহিদা ও দাম দুটোই বেড়েছে চাষের মাছের।

সপ্তাহ ব্যবধানে আকার ও প্রকারভেদে বিভিন্ন মাছের দাম কেজিতে ৫০-১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে পছন্দের মাছ কিনতে না পারার আক্ষেপ ক্রেতাদের কণ্ঠে। জাহাঙ্গীর হাওলাদার নামে এক ক্রেতা বলেন, ‘আগে এক কেজি চিংড়ি মাছ ৫৫০ থেকে ৬০০ টাকায় কিনেছি।

এখন সেই চিংড়ি মাছ ১৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই ভাবে অন্যান্য মাছের দামও বেড়েছে। আগে চাহিদা অনুযায়ী পছন্দের মাছ কিনতে না পেরে তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ কিনতে হয়েছে।

এখন আস্তে আস্তে তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের দামও বৃদ্ধি পাচ্ছে।’ এদিকে কিছু দিন ধরে প্রতি কেজি ব্রয়লার ১৬৫-১৭০ টাকা, লেয়ার ৩৬৫, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network