1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিভাগীয় কমিশনার-রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ! ‘কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে’: ভাণ্ডারিয়ায় গণপূর্ত প্রতিমন্ত্রী বানারীপাড়ায় আদালতের রায় উপেক্ষা করে প্রতিবেশীর বাড়িতে হামলা, বৃদ্ধাসহ আহত ৩ নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ  ১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ নলছিটিতে আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ বরিশালে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রি, আটক ৩

বরিশালে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে সংঘবদ্ধ চুরির ঘটনায় চোরাই মালামালসহ আপন ভাই-বোনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের ছেলে জসিম সরদার (৪০) ও মেয়ে রুমা আক্তার (৩৫)।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকান এবং ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন ও আসাদুল ইসলামসহ কয়েকজনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

বুধবার ভোরে টিটুর চায়ের দোকানে চুরির ঘটনায় ধারণ করা সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা এলাকায় তল্লাশি চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করেন।

আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানান, জসিমের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি হওয়া একটি ডলার ও নগদ টাকা এবং রুমার কাছ থেকে পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরে স্থানীয়রা তাদের মারধর করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন। পুলিশ তাদের বাবুগঞ্জ থানায় হস্তান্তর করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network