1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিভাগীয় কমিশনার-রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ! ‘কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দুর্নীতি হয়েছে’: ভাণ্ডারিয়ায় গণপূর্ত প্রতিমন্ত্রী বানারীপাড়ায় আদালতের রায় উপেক্ষা করে প্রতিবেশীর বাড়িতে হামলা, বৃদ্ধাসহ আহত ৩ নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ  ১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ নলছিটিতে আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ বরিশালে চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রি, আটক ৩

নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ 

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বিক্ষাভ মিছিল বের করে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে  সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, উজিরপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, হাফিজুর রহমান, কালাম ফরাজী, সবুজ খানসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের শত শত নেতাকর্মীরা।
বক্তৃতাকালে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী—আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই—বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান আর কোনো দিন হবে না।
রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যদি কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তবে যুবদল ও দেশের আপামর জনতা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে—আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।
যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network