1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ভুখা মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বরিশালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ভুখা মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ভুখা মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা। আজ শুক্রবার দুপুরে নগরী কলেজ রোডের ইন্দো বাংলার কারখানার সামনে থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল অভিমুখে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়। এসময় থালা হাতে মিছিল করেন কারখানার শ্রমিকরা।

ভুখা মিছিল শেষে ‎নথুল্লাবাদে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, দুলাল মল্লিক, ক্রীড়া সম্পাদক গাজী বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, রিকশা, ব্যাটারিচলিত রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক আইয়ুব আলি তালুকদার, রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বরিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনিয়া আক্তার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম শাহাদাত, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসীম গাজীসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী দাবি দাওয়া পেশ করায় মালিকপক্ষ শ্রমিকদের ছাটাই করার ভয় দেখানোর অসৎ উদ্দেশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা গত ১২ সেপ্টেম্বর বন্ধ ঘোষণা করেছে।

আবার ২৩ ধারায় সকল শ্রমিকদের একত্রে ও ৭ জনকে আলাদাভাবে স্থায়ী বহিষ্কারের কথা উল্লেখ করে নোটিস দিয়েছে। সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ চলছে অথচ শ্রমিকেরা এখনো আগস্ট মাসের বেতন পাননি। শ্রমিকরা একতাবদ্ধভাবে নিয়মতান্ত্রিক উপায়ে দাবিদাওয়া পেশ করেছেন।

কিন্তু মালিক বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ রেখে একের পর এক শ্রমিকদের ছাঁটাই করে ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা অবিলম্বে অবৈধ নোটিস প্রত্যাহার করে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network