1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিয়ে ছাড়াই মা হতে চান রাইমা সেন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

বিয়ে ছাড়াই মা হতে চান রাইমা সেন

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের অন্যতম অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। বর্তমানে তার বয়স ৪৬ বছর। এখনো বিয়ের প্রসঙ্গে আসলে তিনি সরাসরি উড়িয়ে দেন। তবে বিয়ে না করলেও ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। তিনি বলেন, শুধু মা হওয়ার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই।

২৪ সেপ্টেম্বর ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার। শুধুমাত্র মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’

মা হওয়ার ইচ্ছা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’

রাইমা জানান, মা হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই বেশ কয়েক বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’

বিয়ে নিয়ে মা মুনমুন সেনও তাকে কোনো ধরনের চাপ দেন না। বরং মেয়েকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। রাইমার ভাষায়, ‘জোর করে কিছু করো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

নিজের বিয়ে নিয়ে রাইমা বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’ একাকী জীবন কেমন কাটছে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘দারুণ। আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়।’ তার মতে, বর্তমানে নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network