1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল): সংসারে স্ত্রী ও দুই সন্তান। দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ বাজারে ছোট পরিসরে ব্যবসা করে কোনোমতে চলছিল তাঁর সংসার। জীবিকার একমাত্র অবলম্বন সেই ব্যবসার পুঁজি হারিয়ে যখন দিশেহারা হয়ে পড়েছিলেন বাবুগঞ্জের লোহালিয়া গ্রামের বাসিন্দা ওমর ফারুক, তখন তাঁর পাশে দাঁড়িয়েছে হারুন মোল্লা ফাউন্ডেশন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে বাবুগঞ্জ বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ওমর ফারুক। সম্প্রতি বাজারের মাছবাজার সংলগ্ন এলাকায় অস্থায়ী দোকানে পেঁয়াজ, আলু, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছিলেন তিনি। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বিদ্যুৎ না থাকার সুযোগে এবং দোকানে ক্রেতাদের ভিড়ের মধ্যে একটি প্রতারক চক্র তাঁর দোকানের বিক্রির নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ বলেন, ওই সময় দোকানে ক্রেতাদের ভিড় ছিল। বিদ্যুৎ না থাকায় পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারক চক্রটি ওমর ফারুকের কাছ থেকে প্রায় ১১ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে শনাক্ত করতে পারেননি।
ওমর ফারুক জানান, ওই টাকা ছিল তাঁর ব্যবসার পুরো মূলধন। ব্যবসার পুঁজি হারিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েন দুই সন্তানের এই বাবা।
ওমর ফারুকের দুর্দশার খবর পৌঁছে যায় মানবিক সংগঠন হারুন মোল্লা ফাউন্ডেশনের কাছে। বিষয়টি জানতে পেরে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। ওমর ফারুকের ব্যবসা পুনরায় চালু করতে প্রয়োজনীয় মালামাল নিজ অর্থায়নে কিনে দেওয়ার ঘোষণা দেন তিনি।
দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা এবং অসচ্ছল পরিবারের গৃহ নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে হারুন মোল্লা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ বলেন, কোনো মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। ওমর ফারুকের ব্যবসার পুঁজি হারানোর বিষয়টি জানার পর তাঁর পরিবারের কথা বিবেচনা করে ব্যবসাটি আবার দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবসার পুঁজি হারিয়ে যখন অনিশ্চয়তায় পড়েছিলেন ওমর ফারুক, তখন সহযোগিতার এই উদ্যোগ তাঁর পরিবারের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করেছে। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ শুধু একজন অসহায় ব্যবসায়ীর পাশে দাঁড়ানো নয়, বরং সমাজে মানবিকতার চর্চাকেও উৎসাহিত করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network