1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মো. বেল্লাল হোসেন সুরুজ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. বেল্লাল হোসেন সুরুজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী। এ সময় নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিল্টন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত, ইউপি সদস্য মো. সালাম হোসেন, সমাজসেবক মো. আজাদ আহমেদ আনসারী ও ইউপি সদস্য মো. মুসা আলী।
বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন হালিমের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. লাভলু খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনিচুর রহমান খান, শিক্ষক মো. আনোয়ার হোসেন হালিম ও ধর্মীয় শিক্ষক মো. মিজানুর রহমানসহ অনেকে।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network