1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ফল, গ্যাস, ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

রোববার (৪ অক্টোবর) দুপুরে নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।শহর খুঁজুন অভিযানে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি করার আহ্বান জানান তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network