1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুনের আমন্ত্রণে পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর পৌরসভায় পৌর প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, পৌরসভার নাগরিক সেবা, জনদুর্ভোগ ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরেন। পাশাপাশি পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আমার সংবাদ ও ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্না, সদস্য সচিব দৈনিক ষোষনা ও সময়ের বার্তা প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, সাবেক সভাপতি আমাদের সময় ও বাঙলার জাগরণ প্রতিনিধি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক দেশ রুপান্তর প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু, নির্বাহী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি কল্যাণ কুমার চন্দ, যুগ্ম আহ্বায়ক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী, সদস্য কালবেলা প্রতিদিন আসাদুজ্জামান সোহাগ, দৈনিক শাহনামা প্রতিনিধি গোলাম মোস্তফা আকাশ,চ্যানেল দুর্বার ও বিডি প্রভাত প্রতিনিধি রফিকুল ইসলাম হিমেল, সাংবাদিক মেহেদী হাসান ভুইয়া ভোরের আলো প্রতিনিধি,ও ফারদীন আহমেদ নিয়াজ ফেস দ্যা পিপলস প্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান খান।
আলোচনায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভূমি ও পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থে প্রশাসনের ইতিবাচক উদ্যোগগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে প্রশাসনের কাছে তুলে ধরা হবে। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার মানুষের সেবার মান আরও উন্নত করা সম্ভব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network