1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদীতে অ্যাম্বুল্যান্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রাচালকসহ আরো চারজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাচালকসহ পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে খাদিজা বেগম ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান বলেন, ‘দুর্ঘটনাকবলিত অ্যাম্বুল্যান্স ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network