শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনকে ক্রীড়া সামগ্রী দিল আফসানা আরিফ ফাউন্ডেশন
আপডেট সময় :
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনকে ক্রীড়া সামগ্রী দিল আফসানা আরিফ ফাউন্ডেশন
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল): শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ কর্তৃপক্ষ। রোববার (১১ অক্টোবর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আফসানা আরিফ ফাউন্ডেশনের সমন্বয়ক দীপঙ্কর খাসকেল ও বাবুগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার অনুকূল...
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল): শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আফসানা আরিফ ফাউন্ডেশনের সমন্বয়ক দীপঙ্কর খাসকেল ও বাবুগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম পলাশ বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর চিন্তা থেকেই বাবুগঞ্জে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও নিজেদের সম্পৃক্ত রাখুক।
তিনি আরও বলেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা যোগদানের পর থেকে শিক্ষাঙ্গন ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করার লক্ষ্যেই উপজেলা প্রশাসনের কাছে এসব ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।