1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিবুল ইসলাম সৌরভ, দৈনিক রুপালী বাংলাদেশের আবিদ ইসলাম আশিক প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং সম্ভাবনা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

আলোচনা সভায় কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network