সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা
আপডেট সময় :
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা
উজিরপুর প্রতিনিধিঃ"সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে,একটি শিশুর জন্মের পর তার পরিচয় ছেলে না মেয়ে এটি তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না। অথচ বাস্তবতায় এখনো অনেক কন্যাশিশুকে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা কিংবা নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়,কখনো সামাজিক কুসংস্কার, কখনো দারিদ্র্য, আবার কখনো নিরাপত্তাহীনতা কন্যাশিশুর বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাড়ায়। অনেক পরিবারে ছেলের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে কিংবা পারিবারিক দায়িত্বের চাপ দ্রুত এসে পড়ে। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর পড়াশোনা থেমে যায়,শিক্ষাই বদলে দিতে পারে ভবিষ্যৎ, একজন কন্যাশিশুকে স্কুলে পাঠানো মানে শুধু তাকে...
উজিরপুর প্রতিনিধিঃ”সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে,একটি শিশুর জন্মের পর তার পরিচয় ছেলে না মেয়ে এটি তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না।
অথচ বাস্তবতায় এখনো অনেক কন্যাশিশুকে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা কিংবা নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়,কখনো সামাজিক কুসংস্কার, কখনো দারিদ্র্য, আবার কখনো নিরাপত্তাহীনতা কন্যাশিশুর বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাড়ায়।
অনেক পরিবারে ছেলের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে কিংবা পারিবারিক দায়িত্বের চাপ দ্রুত এসে পড়ে। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর পড়াশোনা থেমে যায়,শিক্ষাই বদলে দিতে পারে ভবিষ্যৎ, একজন কন্যাশিশুকে স্কুলে পাঠানো মানে শুধু তাকে বই পড়ানো নয় বরং তার সামনে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ তৈরি করা,শিক্ষা তাকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায় এবং কর্মজীবনে প্রবেশের পথ তৈরি করে, স্বপ্ন দেখার অধিকার সবার,ফুল ছুঁয়ে দেখবে আরেক ফুলকে” উজিরপুরে জাতীয় কন্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
১২ অক্টোবর বেলা ১১ টায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে রেলী,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সহযোগীতায় উজিরপুর এডিপি,সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ও উজিরপুর রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর আবদুল গাফফার চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা নির্বাচন জাহিদুল ইসলাম রুমি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী,উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,সাধারন সম্পাদক সরদার সোহেলসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।