বিশেষ প্রতিনিধি | বাকেরগঞ্জ, বরিশাল- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে নাসির হাওলাদার হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন। কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। উৎসবটি যেন নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পরিশেষে, তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।