1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী শারমিনের সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী শারমিনের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দানিসুর রহমান লিমন। বিশেষ প্রতিবেদক- স্বামী মোঃ সাগরের হয়রানি থেকে মুক্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী ফারহানা ইসলাম শারমিন।

সংবাদ সম্মেলনে তিনি দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। বক্তব্যে ফারহানা ইসলাম শারমিন বলেন, বেশ কয়েক বছর পূর্বে ভালবেসে তিনি সাগরকে বিয়ে করেছিলেন। বিভিন্ন যৌতুকের দাবিতে তাকে স্বামী সাগর শারীরিক মানসিক নির্যাতন করতো।

ইতিপূর্বে তার সন্তানকে তার জন্য গায়ে আগুন দেয়। এনিয়ে আদালতে মামলা চলমান। সেই মামলা থেকে অব্যাহতি পেতে স্বামী সাগর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।

সংবাদ সম্মেলনে ফারহানা ইসলাম শারমিন অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

ফারহানা ইসলাম শারমিন জানান, হয়রানি থেকে মুক্তি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে চান। তাঁর অভিযোগ, এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এ সময় তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তবে এ বিষয়ে অভিযুক্ত স্বামী মোঃ সাগেরের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network