1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় সরকারি রাস্তার পাশে থাকা বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিমসহ কয়েকজন মিলে সরকারি এসব গাছ আব্দুল আলিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন।

গতকাল বুধবার গাছ ক্রেতা আব্দুল আলিম চারজন শ্রমিককে গাছ কাটতে পাঠায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পুলিশ বেলায়েত খান নামে এক শ্রমিককে আটক করে এবং বাকি শ্রমিকেরা পালিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। আটক বেলায়েত খান দাবি করেন, তিনি নির্দোষ।

আব্দুল আলিম তাকেসহ অন্য শ্রমিকদের দিনমজুর হিসেবে গাছ কাটার জন্য পাঠিয়েছিলেন। গাছ কেনাবেচার বিষয়ে তিনি কিছুই জানেন না।অভিযানের পর কেটে ফেলা সরকারি গাছগুলো জব্দ করা হয়েছে।

তবে ঘটনার দিন সরকারি ছুটি থাকায় এ বিষয়ে স্থানীয় বন বিভাগের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা এবং গাছ ক্রেতা আব্দুল আলিম পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network