1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

লালমোহনে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তরুণ-তরুণীদের কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বাড়াতে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৩৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল- ‘জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক ও আন্তক্রিয়ামূলক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা’। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

এ সময় জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা, অনলাইন নিরাপত্তা, গণমাধ্যমের সঠিক ব্যবহার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জেন্ডার সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার কৌশল, গণমাধ্যমের তথ্য যাচাই এবং সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোনায়েদ আহমেদ, সভাপতি আবু বকর ও মহিলা বিষয়ক সম্পাদক রিক্তা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network