1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ী সাথী আক্তার জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাকে জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান। তিনি জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

তার পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিনই তাকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

গত রোববার ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি অনেক পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু চুরি-ডাকাতির জন্য রাত হলে নিরাপদে থাকতে পারছেন না। শুধু ব্যবসায়ীরাই না, ‘দেশে এখন কেউই নিরাপদে নেই’ বলেও লাইভে দাবি করেন সাথী আক্তার।

লাইভে সাথী আক্তার বলেন, ‘এখন আমাদের কিছু করার নাই, ব্যবসায়ীদের কোনো নিরাপদ নাই। কোনো মানুষই নিরাপদ না এখন। এই ২৬ সালকেই মিন করে বলতাছি, ২৬ সালেই এতো কিছু ঘটনা ঘটল।’ আরেকটি লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, যে বুড়ো আঙ্গুলে একটি সেন্ডেল দিয়ে আঘাত করছেন তিনি।

এ সময় তাকে বলতে শোনা যায়, ‘জুতা দিয়া কপালে মারি। কারণ হইছে কি, এই ২৬ সালে আইসা আমাদের যে ভুক্তভোগী হইছি তা বলার মতো না। ২৬ সালে সরকাররে আমি এই হাত দিয়া ভোট দিছিলাম না, এই আঙ্গুলে বাইড়াই, এই যে এইরকম।’

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে আটক করে। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network