1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় মাদকসহ আটক ৪, রয়েছেন ছাত্রলীগ সভাপতি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেপ্তার বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত দেহেরগতিতে ইউপি নির্বাচনে আলোচনায় যুবদল নেতা রাকিব বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় মাদকসহ আটক ৪, রয়েছেন ছাত্রলীগ সভাপতি ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলল গ্যাস পিরোজপুরে ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে চরকাউয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা মাধবপাশা ৮ নম্বর ওয়ার্ডের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান এসকেন সিকদার বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু

বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় মাদকসহ আটক ৪, রয়েছেন ছাত্রলীগ সভাপতি

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতিও রয়েছেন। এ সময় দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালায় বেতাগী থানা-পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনরত অবস্থায় ছাত্রদলের দুই সাবেক নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে আটক ওই দুজন বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তাঁরা আগের কমিটির নেতা ছিলেন।

বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের চার নেতাকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিস্তারিত নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বরগুনার পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক ব্যক্তিদের মধ্যে আগের মামলার আসামিও রয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network