1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মালয়েশিয়াগামী ৩১৭ ভুক্তভোগী উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু মালয়েশিয়াগামী ৩১৭ ভুক্তভোগী উদ্ধার ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য -ছারছীনার পীর ছাহেব ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ কাঠালিয়াতে ফসল রক্ষার স্লাইস গেটে উল্টো ক্ষতির অভিযোগ, সমাধানের আশায় মানববন্ধন করেছেন কৃষকরা জাজিরায় অন্তর্কোন্দলের জেরে নিহত ২ : স্বরাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় ৪ একর জমির ধান কাটার অভিযোগ, বৃদ্ধ ও পুত্রবধূ হাসপাতালে প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি তরুণদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি তালুকদার সজল লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২

মালয়েশিয়াগামী ৩১৭ ভুক্তভোগী উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারে টেকনাফের বাহারছড়া সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং সাতজন মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নেব বড়ডেইল এলাকা সংলগ্ন সমুদ্রে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানাই, শনিবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকা সংলগ্ন সাগরে বেশ কিছু সংখ্যক মালয়েশিয়াগামী লোকজন বোঝাই একটি ট্রলার অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ড সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে রাতে ৮টার দিকে জব্দ করা ট্রলারটি বড়ডেইল উপকূলে নিয়ে আসতে সক্ষম হয়।

পরে ট্রলার থেকে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচারকাজে জড়িত সাতজন দালালকে আটক করা হয়েছে। উদ্ধারদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি এবং ৪৭ জন রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে ৪ জন শিশু, ১৮ জন নারী ও ২৯৫ জন পুরুষ রয়েছে। আটক মানবপাচারকারীদের মধ্যে ২ জন বাংলাদেশি ও পাঁচজন রোহিঙ্গা।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সুমন আল মুকিত জানান, ঘটনার পর উদ্ধার ভুক্তভোগী ও আটক দালালদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং মানবপাচার ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমে অবহিত করা হবে বলে জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network