1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ব্রীজে ভয়াবহ ফাটল, পরিদর্শনে- ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ব্রীজে ভয়াবহ ফাটল, পরিদর্শনে- ইউএনও

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে একমাত্র ব্রীজটি ফাটল ধরায় যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

 

উল্লেখ্য ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে জনগুরুত্বপূর্ণ ও দক্ষিনাঞ্চলের যানচলাচলের একমাত্র ব্রীজটিতে হঠাৎ ফাটল ধরায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দক্ষিনাঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে সাময়িক ভাবে  দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রীজটির মেরামতের কার্যক্রম চালাচ্ছে। ঐতিহ্যবাহী বামরাইল বন্দর ব্যবসায়ীরা জানিয়েছে বামরাইল বাসস্ট্যান্ডের ব্রীজের নিচের অংশ অনেকটা ফাটল দেখা দিলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

 

এরপর কর্মকর্তারা ব্রীজের নিচে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণের কাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায় শত বছরের পুরাতন ব্রীজটি নির্মানের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি। ব্রীজটির উপর দিয়ে দক্ষিনাঞ্চলের বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। এছাড়া  প্রতিদিন মালামাল বোঝাই হাজার হাজার ভাড়ী গাড়ি চলাচল করার কারনে ব্রীজটিতে ফাটল ধরে বেহাল দশায় পরিনত হয়। গত শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহিন খান।

তিনি বলেন তাৎক্ষণিকভাবে উচ্চপদস্থ কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ব্রীজটি পরিদর্শন করেছেন। ব্রীজের নিচের ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণ করা হয়েছে। এদিকে ওই ঝুকিপূর্ণ ব্রীজটি অচিরেই নতুন করে নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বামরাইলবাসী।
এ খবরে সার্বিক খোঁজ খবর নিতে ২০ অক্টোবর দুপুর ২ টার দিকে ঘটনাস্থল বামরাইলে ছুটে যান মানবিক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়া তিনি উজিরপুর প্রতিবেদককে জানিয়েছেন বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে ওই ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভাড়ি যানবাহন চলতে দেয়া হবেনা।
এছাড়া একসাথে একের অধিক গাড়ি চলাচলে বাধা দেয়া হবে। যান্ত্রিক গাড়ির গতি কমানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে কঠোর নজরদারি থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network