1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে এফসিএ মাহমুদ ফাউন্ডেশন।

 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ঢাপরকাঠী ডিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, নুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফসি মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এফসিএ মাহমুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ ফরিদুজ্জামান খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাসিবুল হাসান, সুপার সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এফসিএ মাহমুদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

 

এফসিএ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আম, মালটা, পেয়ারা, লিচু, সফেদাসহ বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা বিতরণ ও কয়েকটি প্রতিষ্ঠানে রোপন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network