1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : বরিশালে যুবদল নেতা রাজু খন্দকার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : বরিশালে যুবদল নেতা রাজু খন্দকার

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: জাতীয়বাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে নেতা-কর্মীদের জনসমুদ্রে পরিণত করেন মহানগর যুবদল নেতা রাজু খন্দকার। তার নেতৃত্বে বরিশাল নগরী জুড়ে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালীতে বর্ণাঢ্য সাজসজ্জা, ব্যানার, প্ল্যাকার্ড এবং জাতীয়তাবাদী চেতনা-সম্পর্কিত স্লোগান ও সঙ্গীত ব্যবহার করা হয়।

 

বিকেল ৩ টায় রাজু খন্দকারের সমার্থক নেতাকর্মীরা নগরীর ৩০টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পলাশপুরের কালিমা চত্বরে এসে জড়ো হয়।

 

পরে বিকেল ৪টায় মহানগর যুবদল নেতা রাজু খন্দকারের নেতৃত্বে সাজসজ্জা, ব্যানার, প্ল্যাকার্ড এবং জাতীয়তাবাদী চেতনা-সম্পর্কিত স্লোগান ও সঙ্গীত ব্যবহার করে বিশাল মিছিল নগরীর সদর রোড হয়ে অশ্বিনী কুমারস্থ দলীয় কার্যলয়ে কর্মসূচিতে অংশ নেয়।

 

কর্মসূচিতে যোগ দেওয়ার আগে নেতা-কর্মীদের উদেশ্যে শুভেচ্ছা বক্তব্যে মহানগর যুবদল নেতা রাজু খন্দকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সকলেই তার এই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। ৩১ দফা স্পষ্ট করে বলা হয়েছে, কীভাবে আগামী দিনে দেশ চলবে।

 

আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে কাজ করে যেতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network