1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তিন ছিনতাইকারী। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে ওই নারীকে নির্জন রাস্তায় আটকে টাকা-পয়সা ও ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। আত্মরক্ষায় তিনি একজনকে ঘুষি দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি আগ্নেয়াস্ত্র ফেলে যায়। ভুক্তভোগী নারী বলেন, ‘মরেই যাব ভেবে শেষ চেষ্টা করেছি। লড়াই করার পর তারা পালিয়ে যায়। পরে দেখি একটি অস্ত্র পড়ে আছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি উদ্ধার করেছে। অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network