1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো. আল-আমিন (৩০), ৯ নম্বর ওয়ার্ডের অহিদুর রহমানের ছেলে মো. হাসান (৩৬) এবং তার সহযোগি ৭ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার জেবল হকের ছেলে মো. নাঈম (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকিস টিম অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় আল-আমিনের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও হাসান এবং তার সহযোগি নাঈমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network