1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো'র নির্বাচনী গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র নির্বাচনী গণসংযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নলছিটিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

 

বৃহস্পতিবার (২৭নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি জনতার ব্যাপক উপস্থিত দেখা গেছে।

 

ইসরাত সুলতানা ইলেন ভূট্টো সকাল উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চর ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে নলছিটি ফেরিঘাট, মাটিভাংগা আবাসন, চর ষাইটপাকিয়া আবাসন, নলছিটি বেরিবাদ আবাসন, মাটিভাংগা, মালিপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।

 

এসময় তিনি ধানের শীর্ষ প্রতীকে ভোট চান এবং উন্নয়নবঞ্চিত ঝালকাঠিও নলছিটিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা জানান।

 

এসময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল হক শহিদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাসার চৌধুরী , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুস্তম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস সচির সাইদুল কবির রানা, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক রিয়াউল কবির মিঠু,যুগ্ন আহবায়ক রেজওয়ানুল হক, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক বশির তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার,পৌর শ্রমিক দল সভাপতি সেলিম হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network