1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অল্প দিনেই আস্থার প্রতীক হয়েছিলেন ইউএনও লাভলী ইয়াসমিন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

অল্প দিনেই আস্থার প্রতীক হয়েছিলেন ইউএনও লাভলী ইয়াসমিন

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অল্প সময়ের মধ্যেই নিজের কর্মনিষ্ঠা, সততা ও মানবিক নেতৃত্বগুণ দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠে-ঘাটে মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সেবা নিশ্চিত করে হয়েছেন জনপ্রিয়।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর নলছিটি উপজেলায় যোগদানের পর থেকেই ইউএনও লাভলী ইয়াসমিন প্রশাসনিক কাজের পাশাপাশি জনগণের সমস্যা সমাধানে ভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেন। সরকারি সেবাকে সহজ করা, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে নিয়মিত উপস্থিতি—এসব কারণে তিনি দ্রুতই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।
স্থানীয়রা জানান, তার দরজা সবার জন্য খোলা—যে কোনো মানুষ বিনা দ্বিধায় তার সঙ্গে দেখা করে সমস্যার কথা বলতে পারেন।দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার জিরো টলারেন্সের অবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
নলছিটি পৌর শহরের স্থানীয় বাসিন্দা সরোয়ার সিকদার,শফিকুল ইসলাম বলেন, ইউএনও লাভলী ইয়াসমিন আমাদের অবলম্বন। এত অল্প সময়ে এত সেবা আমরা আগে কখনও পাইনি।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, মানুষের সেবা করা আমার দায়িত্ব। সরকারি সেবা যেন দ্রুত ও স্বচ্ছভাবে সকলের দোরগোড়ায় পৌঁছায়—সেটাই আমি নিশ্চিত করার চেষ্টা করছি।
সম্প্রতি তাকে খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার হিসেবে বদলি করা হয়।তিনি বিসিএস ৩৬ তম ব্যাচের একজন কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network