1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকা‌ঠি‌তে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকা‌ঠি‌তে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নল‌ছি‌টি‌তে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষক।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম।
নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক দশটার সময় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ পরিদর্শন করার জন্য যান। এসময় পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ পেতেছিলেন।
ওই ফাঁদেই তিনি জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে অস্বাভাবিকভাবে সবজি ক্ষেতে  পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি ষ্ট্রোক করেছেন পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই। নিহত বাচ্চু মল্লিক ওই গ্রা‌মের জলিল মল্লিকের ছেলে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চল‌ছে, পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network