1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে রোকেয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে রোকেয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’
‎
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
‎
অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালি বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তারা বলেন, ডিজিটাল যুগে নারীকে সুরক্ষা দিতে সচেতনতা ও প্রযুক্তি-দক্ষতা দুটোই প্রয়োজন।

এ সময় অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। নারী অধিকার, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও উদ্যোক্তা খাতে অবদান রাখায় জেলার নির্বাচিত সেরা নারীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। বক্তারা বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে সমাজে মানবিক ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
‎
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা, ঝালকাঠি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network