1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি : জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
‎
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. আককাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ঝালকাঠির সভাপতি সত্যবান সেন গুপ্ত।
‎‎
সভায় জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধে একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো অপরিহার্য। স্থানীয় পর্যায়ে সঠিক ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করাই দুর্নীতি হ্রাসের সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, টিআইবি কখনোই ‘দুর্নীতিমুক্ত দেশ’ ঘোষণা করে না; তারা শুধু দুর্নীতির পারসেপশন সূচক প্রকাশ করে।

তিনি ইতিহাসের উদাহরণ তুলে ধরে বলেন, আব্বাসীয় ও উমাইয়া খিলাফতের শাসকরা সাধারণ মানুষের কাছে জবাবদিহির উচ্চ মানদণ্ড তৈরি করেছিলেন, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থায় হারিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের লড়াই ছিল, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের আন্দোলন সেই মূল্যবোধেরই পুনরুত্থান।
‎‎
অন্যান্য বক্তারা দেশে তরুণদের দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

দুদক, দুপ্রক ও সনাক-টিআইবির প্রতিনিধিরা বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
‎
কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network