1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ওসমান হাদির নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ-দোয়া - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ওসমান হাদির নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ-দোয়া

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার ঘটনায় তার জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ছাত্র-জনতা, সুশীল সমাজের নেতারা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শহরের অলিগলি ঘুরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহ জালাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী বক্তব্য রাখেন।

তারা দ্রুত হামলাকারিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সি বাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদীর ছোট ছেলে ওসমান হাদী। তারা বাবা মরহুম মাওলানা আব্দুল হাদী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ছিলেন। তার তিন ভাইও তিন বোন রয়েছে। তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মাওলানা আবু বক্কর ছিদ্দিক বরিশাল গুঠিয়া জামে মসজিদের ইমাম ও খতিব। মেঝ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। আর ওসমান হাদী ছোট ছেলে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network