1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে শহীদ ওসমান হাদির নামে লঞ্চঘাট উদ্বোধন ২৭ ডিসেম্বর - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে শহীদ ওসমান হাদির নামে লঞ্চঘাট উদ্বোধন ২৭ ডিসেম্বর

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে প্রতিবাদী কণ্ঠের প্রতীক হয়ে ওঠা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ঝালকাঠির নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটের নতুন নামকরণ করা হবে। নলছিটি লঞ্চঘাটের নতুন নাম রাখা হবে ‘শহীদ শরীফ ওসমান হাদি লঞ্চঘাট’।

বর্তমানে ঘাটটির সংস্কার ও রংয়ের কাজ চলমান রয়েছে। সব কার্যক্রম সম্পন্ন হলে আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ ঘাটটির উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক আব্দুল্লাহিল বাকী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের যুগ্মপরিচালক আব্দুল্লাহিল বাকী বলেন, ‘নলছিটি অঞ্চলের নৌযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে লঞ্চ ঘাটটি আধুনিকায়ন করা হচ্ছে। একইসঙ্গে জাতীয় পর্যায়ে আলোচিত একটি ঘটনার প্রেক্ষাপটে এই ঘাটটির নামকরণ করা হয়েছে, যাতে এটি কেবল একটি অবকাঠামো নয়, বরং ন্যায় ও প্রতিবাদের চেতনার স্মারক হিসেবেও বিবেচিত হয়।’

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর এভারকেয়ার ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

নলছিটি পৌর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানান, এই নামকরণ নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে এলাকার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও নাগরিক অধিকারের বিষয়ে আরও সচেতন হবে বলে তারা আশা করছেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের মুন্সি বাড়িতে জন্মগ্রহণকারী শহীদ শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে ছিলেন সোচ্চার।

তার শাহাদাতের পর জন্মভূমিতে তার নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে নলছিটির মানুষ দেখছেন প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network