1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জামাল হোসেনের মনোনয়ন পত্র উত্তোলন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জামাল হোসেনের মনোনয়ন পত্র উত্তোলন

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু: ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন গত ২৮ ডিসেম্বর ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

 

মনোনয়ন পত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে জনগণের সর্বাত্মক সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের ভোটারদের ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. জামাল হোসেন হাওলাদার, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, জেলা এবি শ্রমিক পার্টির সদস্য সচিব মো. রেজাউল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল আসোসিয়েসন অব বাংলাদেশে (পুনাব)- এর সাংগঠনিক সম্পাদক, শেখ মেহেদী হাসান সহ চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র জনতা।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network