1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঁঠালিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

কাঁঠালিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিণ বলতলা গ্রামে মো. রুহুল আমিন মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির রেন্ডি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

 

 

নিহত রুহুল আমিন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ বলতলা গ্রামের আতাহার আলী মুন্সির বড় ছেলে।

 

 

স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না দেখায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

 

 

পরে রবিবার সকালে তার বাবা আতাহার মুন্সি বাড়ির সামনের বাগানের গাছের সঙ্গে গলায় ফাঁস অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে কাঁঠালিয়া থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।

 

 

কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network